বিশ্বম্ভরপুর প্রতিনিধি
হাওরে ধান কাটার শ্রমিক ও কৃষকদের মাঝে সাবান বিতরনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার করচার হাওরে কৃষক ও ধান কাটার শ্রমিকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসাবে সাবান বিতরণ করা হয়।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও সদস্য সচিবের পক্ষে হাওরে সাবান বিতরণ করেন পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয়কারী সদস্য ও কেয়ার বাংলাদেশের প্রতিনিধি নাজমুল হাসান এবং পুষ্টি কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
এর আগে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পক্ষ থেকে উপজেলার গর্ভবর্তী ও দুগ্ধদানকারী ৫০জন মায়েদের মাঝে চাল ডাল, তেল, আলু, লবন, ডিম সহ পুষ্টি সহায়তা প্যাকেট বিতরণ করা হয়।
এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে হাওর ও বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বস্থরের মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম ও জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মসূচি পালন করা হয়।