বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এন্টি বায়োটিক রেজিস্টান্স কন্টেইমেন্ট ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রন কর্মসূচি, রোগ নিয়ন্ত্রন বিভাগ সিডিসি স্বাস্থ্য অধিপ্তরের আয়োজনে র্যালি বের হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ওসমান হায়দার, ডেন্টাল সার্জন ডা. মোজাম্মেল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার, ডা. রেজাউল করিম, স্যানেটারী ইন্সেপেক্টর তাপস চক্রবর্তী, প্রধান অফিস সহকারি মলয় তালুকদার, পরিবার কল্যান পরিদর্শিকা মিনা রানী তালুকদার, পরিবার কল্যাণ সহকারি শাহিনা আক্তার প্রমুখ।