বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কাযার্লয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতার্ মো. আব্দুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. রমজান, মামনি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সীমান্তিক নতুন দিনের উপজেলা সমন্বয়কারী মো. মিসবাহ উদ্দিন, বিআরডিএস প্রকল্পের সভাপতি জান্নাত মরিয়ম প্রমুখ।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এ বছর উপজেলা শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি নিবার্চিত হয়েছেন হাজেরা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হাছনারা আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক যাদু মনি বিশ্বাস, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র বাদাঘাট (দঃ), শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ বাদাঘাট (দঃ), শ্রেষ্ঠ বেসরকারি এনজিও সংস্থা সীমান্তিক নতুনদিন।