বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘ভূগর্ভস্থ পানি অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকতার্ মো. রোমান হাসান, উপজেলা জসস্বাস্থ্য উপ—সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন খোকন প্রমুখ।