বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে বিশ্ব ভোক্তা দিবস ২০২১ পালিত হয়। সোমবার বিকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ গণমিলয়নাতনে সভাপতিত্ব করেন ও দীর্ঘ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি মোহাম্মদ মহরম আলী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মদিনা আক্তার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সুহেল আহম্মদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
অনুষ্ঠানে নারী-পুরুষসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।