বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘মাতৃদ্ধদানে সহায়তা করুন-স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে বিশ্ব মাতৃদুদ্ধ সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য ও প.প. বিভাগের আয়োজনে ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল বাশার মো. ওসমান হায়দার, সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মো. নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি সার্জন ডা. সুমাইয়া আফরিন শান্তা, সহকারি সার্জন ডা. মৌমিতা চৌধুরী।