- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সভাপতিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. রমতা নুল হক, ডা. তানভীর আহমেদ, ডা. জাহিদুল হুসাইন , বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।

  • [১]