বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সদরে আব্দুল মোমিন কমপ্লেক্সের নীচ তলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহিম জাদিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার এস.ই.ও এন্ড বি.ডি, এম মোহাম্মদ আব্দুস সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুমান হাসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ব্যাংক এশিয়ার কর্মকর্তা আল আমিন প্রমুখ।