- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ব্যারিস্টার ইমন- রাজাকার, আলবদরদের আ.লীগে ঠাঁই নেই

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ ও অংসংগঠনের উদ্যোগে মহান ভাষা দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে উপজেলার রেস্ট হাউজে উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সুলেমান তালুকদারের সভাপতিত্বে যুবলীগের সাবেক আহবায়ক নুরুল আলম সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দিক বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম.এনামুল কবির ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জল । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, যুবলীগ নেতা নাজিম উদ্দিন মিজান, জামাল হোসেন, রামেন্দ্র দেবনাথ, সিদ্দেক আহমদ, আলমগীর হোসেন, কৃষকলীগ সহ সভাপতি আব্দুল  আউয়াল, কৃষকলীগ সাধারণ সম্পাদক রুকন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সাবেক আহবায়ক আবু সাইদ তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জুয়েল আলম, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজু, ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল         
প্রমূখ। প্রধান অতিথি ব্যরিষ্টার এম.এনামুল কবির ইমন বলেন, গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা না হওয়া পর্যন্ত কোন কমিটি চূড়ান্ত অনুমোদন পাবে না বলে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। এমনকি আওয়ামীলীগের ভিতরে রাজাকার,আলবদর ভাড়াটিয়া নেতাদের চিহ্নিত করে তাদেরকে আওয়ামীলীগ ও অংগসংগঠনের কোন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভূক্ত করা যাবে না। আপনারা এ ব্যপারে সতর্ক থাকবেন।  শহীদ মিনার দখল করে যারা চাঁদাবাজি মস্তানী করে তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শের দল মুক্তিযুদ্ধের চেতনার আওয়ামীলীগের সকল প্রকার গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত বহিস্কার করতে হবে। কোন অবস্থাতেই মুক্তিযুদ্ধের নামে আওয়ামীলীগে রাজাকার, আলবদর, আলসামস যাতে প্রবেশ করতে না পারে এব্যপারে সকল মুজিব আদর্শের অনুসারী যুবলীগ কর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, আমি যুবলীগ করে এসেছি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি করে করেই নিজ যোগ্যতা প্রমাণ করে আওয়ামীলীগ পরিবার থেকে সুনামগঞ্জের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার কৌশলী হিসেবে কাজ করেছি। কোন অবস্থাতেই অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। আপনারা যেভাবে যুবলীগ কর্মীরা বিশ^ম্ভরপুরে আদর্শের ঘাটি গড়ে তুলেছেন তাতে আমি আপনাদের পাশে আছি,ভবিষ্যতেও থাকবো।  আমি ৭৫ পরবর্তী আওয়ামীলীগ পরিবারের সন্তানদের খোঁজেখুঁজে নেতৃত্বে সক্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সঠিক রাজনীতিবিদ হতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে তাতে যুবলীগের জয় হবেই হবে।

  • [১]