বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শীলা’র রোগ মুক্তি ও শারীরিক সুস্থতা কামনার লক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সহ-সভাপতি মো. জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগ সভাপতি বেনজির আহমদ মানিক।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরে আলম ছিদ্দীকি উজ্জ্বল, জেলা আওয়ামী লীগ নেতা জমিরুল হক পৌরভ, সুনামগঞ্জ সদর কৃষকলীগ আহবায়ক মহিবুর রহমান মহিব, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগ আহবায়ক হুমায়ুন কবির মৃধা, কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ ছামির আলী, ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি হুমায়ুন কবির পাপন, সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম নবাব, শক্তিয়ার খলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আজাদ, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল গনি, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মোস্তফা কামাল, ইউনিয়নের আলেম-ওলামাগণ, ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মোনাজাত পরিচালনা করেন শক্তির বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম।