- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ব্রিজগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ রোডের বিভিন্ন স্থানে ৬টি পুরাতন স্টিলের ব্রিজের করুণ দশা হয়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোন মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর একমাত্র সড়ক যোগাযোগের রাস্তায় বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্থানে স্টিলের পুরাতন ব্রিজগুলোর অবস্থা অতি নাজুক ও নড়বড়ে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বালু, পাথর সহ মালবাহী ও যাত্রীবাহী যানবাহন ব্রিজগুলোর উপর দিয়ে চলাচলের সময় স্টিলের পুরাতন ব্রীজগুলো দুলতে থাকে। মনে হয় এই বুঝি ভেঙ্গে পড়ল।    
বিশ্বম্ভরপুর উপজেলা সদরে টিএনটি’র পাশের ব্রিজে গাড়ি উঠলে এক মাইল দূর থেকে বিকট শব্দ বা লক্কর-ঝক্কর শব্দ শুনা যায়। যা শব্দ দূষণও তৈরি করে। হাসপাতালের উত্তরে স্টিলের অপর ব্রিজটি এক দিকে কাত হয়ে দেবে গেছে। কাচিরগাতির পাশে, পলাশ বাজারের পশ্চিমে, তালের তলের পশ্চিমে ব্রিজ ৩টি দুর্বল ও নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। পলাশ ট্রলার ঘাটের স্টিলের ব্রিজটি জং ধরে প্লেটগুলো ছিদ্র হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে কোন সময় দুর্ঘটনা সহ প্রাণঘাতি ঘটনা ঘটতে পারে এখানে।

  • [১]