বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বোর ফসল ক্ষতিগ্রস্ত গরীব কৃষকদের সহায়তার লক্ষে ব্র্যাকের উদ্যোগে ত্রাণ হিসাবে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।
শনিবার দুপুরে উপজেলা নতুনপাড়াস্থ ব্র্যাক কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোল্লা মুনির হোসেন, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল আহমদ চৌধুরী, এলাকা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম ও মনিরুজ্জামান, বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, শাখা ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য) পিনাকী সরকার, উপজেলা হিসাব কর্মকর্তা বাবুল হোসেন প্রমূখ।
চলতি বছরে বোর ফসল ক্ষতিগ্রস্থ গরীব কৃষকদের সাহায্যর্থে ২৮৫০জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এর মধ্যে অদ্য আনুষ্ঠানিক ভাবে ২৫০জনের মধ্যে প্রত্যেককে ৩০ কেজি চাল ও নগদ ৫০০টাকা বিতরণ করা হয়। ৩মে এর মধ্যে অবশিষ্ট ত্রাণ সামগ্রি বিতরণ করা হবে বলে অফিস সূত্রে জানাযায়।