- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ব্র্যাকের আর্থিক সহায়তা প্রদান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ব্র্যাকের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন বেকার হতদরিদ্রদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার বিকেলে উপজেলার পলাশ ইউনিয়নের কারেন্টের বাজারে এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে আর্থিক সহায়তা প্রদান করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কুমার পাল, ব্রাকের এরিয়া ম্যানেজার( দাবি) আব্দুস সালেক, উপজেলা ম্যানেজার (স্বাস্থ্য) পিনাকী সরকার,শাখা ব্যবস্থাপক (দাবি) কাকলি সরকার, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, শাখা ব্যবস্থাপক( ইউপিপি) মোঃ ইউনুছ মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
জনপ্রতি ১৫ শত টাকা করে মোট ৬৩২ জন কে ৯ লক্ষ ৪৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাস উপস্থিত সকলকে হাত ধোয়ার অভ্যাস, সামাজিক দূরত্ব রেখে অপ্রয়োজনীয় চলাফেরা থেকে নিজেকে ও প্রতিবেশীকে সুরক্ষার জন্য আহ্বান জানান এবং বৈশাখী বোরো ফসল সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত কাটার পরামর্শ প্রদান করেন।

  • [১]