বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ’র সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডাক্তার মৌমিতা চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার সাদিউর রহিম জাদিদ।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে মনিটরেরর মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন ডাক্তার আব্দুল্লাহেল মারুফ।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম খান, প,প, কর্মকর্তা মো. আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা. উসমান হায়দার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। সভায় স্বাস্থ্য ও প,প, বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকগণ ও ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে সকল মহলের সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।