স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়।
এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পিঁয়াজ, আলু এবং চালের বাজার তদারকি করা হয়। ৪টি প্রতিষ্ঠান থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
তদারকি কাজে সহযোগিতা করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক ও বাজার কমিটির সদস্যবৃন্দ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।