- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২টি মটর সাইকেল ও ১টি সিএনজি কে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়াও একটি দোকানে মেয়াদোত্তীর্ণ ঠান্ডাপানীয় কোলা-কোলা পাওয়ায় নষ্ট করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানার নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

  • [১]