বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সরকারি নির্দেশনা নিশ্চিত করতে বিদ্যমান পরিস্থিতিতে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাসের নেতৃত্বে থানার পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার নতুন পাড়া বাজার, কারেন্টের বাজার, ধনপুর বাজার, চিনাকান্দি বাজার, মথুরকান্দি বাজার, বাঘবেড় বাজার, মৌয়াকুড়া বাজার, জিগাতলা বাজার, গুচ্ছগ্রাম পয়েন্ট এবং পলাশ বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হবার জন্য উদ্বুদ্ধ করা হয় । সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখে পণ্য বিক্রয় করায় ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৪০০০/- (চৌদ্দ হাজার) টাকা অর্থদন্ড করা হয় । সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে প্রশাসনের এ নজরদারি এবং মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে । একই সাথে অন্যান্য বাজারের সম্মানিত ব্যাবসায়ীদের সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান পাট বন্ধ রাখার জন্য বাজার বণিক সমিতিকে অনুরোধ জানানো হয়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারে।