- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে শীর্ষক উপজেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
সভায় কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সুনামগঞ্জ হিন্দু কল্যাণ ট্রাষ্টের সহকারি প্রকল্প পরিচালক রবিন আচার্য্য। সহযোগিতা করেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার প্রহলাদ কুমার।

  • [১]