বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ১৪টি প্রাক-প্রাথমিক ও ১টি গীতা শিক্ষা কেন্দ্রে বার্ষিক পরীক্ষা নেয়া হচ্ছে।
রবিবার সকালে উপজেলার জনতা বাজার দুর্গা মন্দির কেন্দ্র, মজুমদারী কেন্দ্র ও আদুখালী কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা মনিটরিং টিম। পরিদর্শন করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার কর্মসূচির সুনামগঞ্জ সহকারি প্রকল্প পরিচালক রবীন আচার্য্য, ফিল্ড সুপারভাইজার প্রহলাদ কুমার, উপজেলা মনিটরিং কমিটির সদস্য সাংবাদিক স্বপন কুমার বর্মন, এলাকার কালী কুমার দাশ, রাজন দাশ প্রমুখ।