বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ের উপজেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
কমিটির সদস্য সচিব হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট সুনামগঞ্জ প্রকল্পের সহকারি প্রকল্প পরিচালক রবীন আর্চায়্যের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ জামান আহমেদ, থানার প্রতিনিধি এসআই মোহাম্মদ আলী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
সভায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিস্তারিত আলোচনা করা হয় এবং এ শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা করা হয়।