বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার প্রথম স্মৃতিসৌধ রাজাপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা এবং সন্ধ্যায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আতশবাজি অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে উপজেলার রাজাপাড়া স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। পুষ্পস্তবক অর্পণের পর সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ সাদির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তাজ্জত খান, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আ. লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ। আলোচনার সভার পর বিজয়ের সবর্ণজয়ন্তী উপলক্ষে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।