বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিবসের কর্মসূচি ছিল ৩১ বার তোপাধ্বনী, কেন্দ্রী স্মৃতিসৌধে পুষ্পস্থপক অর্পন, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শপথ বাক্য পাঠ, ডিসপ্লে, খেলাধুলা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত প্রার্থনা, আলোকসজ্জা, হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন, কাবাডি খেলা, ব্যাটমিন্টন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমী, উপজেলা প্রেসক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। দুপুরে উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাগত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে এবং দেশকে সোনার বাংলায় গড়ার অঙ্গীকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকেও বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। বিকাল সাড়ে ৪টায় উপজেলা পলাশ মাঠে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার দুই হাজার জন সাধারন শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিশেষ ভবনে আলোক সজ্জা করা হয়।