বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। উপজেলা স্মৃতি সৌধে পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আঃলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, শিল্পকলা একাডেমী, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
পুস্পস্তপক অর্পণের পর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, থানার অফিসার ইনর্চাজ সুরঞ্জিত তালুকদার, সরকারি ডিবিডি কলেজের অধ্যক্ষ বিমালাংশু রায়, উপজেলা আঃলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাব উদ্দিন। এরপর মুজিব বর্ষ টি-২০ ক্রির্কেট টুমান্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পকলার একাডেমীর শিল্পীগণ ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়াও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মোনাজাত, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর থানার আয়োজনে কাবাডি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।