- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মাছের পোনা অবমুক্ত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হাওরের জলাশয়ে উপজেলা মৎস্য বিভাগের তত্ত্ব¡াবধানে সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  বুধবার দুপুরে উপজেলার সোনাতলা কাকিয়ার দাইড় হাওর জলাশয়ে রই, কাতলাসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্তিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তালুত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুকসেদুল হক, উপজেলা ভেটেনারী সার্জন ডা. দিদারুল আলম, উপজেলা জাতীয় পাটি সাধারণ সম্পাদক (এমপির প্রতিনিধি) গোলাম মস্তফা কামাল, উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি মহি উদ্দিন মহিন প্রমুখ।  

  • [১]