বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক সাজেদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকসেবী, বিক্রেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটা ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক বিভিন্ন প্রচারণার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও আগামী জানুয়ারিতে এক মাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।