- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী প্রচারণা ও তথ্যচিত্র প্রদর্শন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী প্রচারণা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় পলাশ হাই স্কুল মাঠে পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসের প্রধান সহকারি বিজিত ভূষণ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর থানার এসআই পবিত্র সিংহ, পলাশ বাজার বণিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা সোহেল মিয়া, পলাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান বুলবুল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, পলাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা কালী কুমার দাস প্রমুখ।
সভায় মাদকাসক্তির কুফলের উপর প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

  • [১]