বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় মানসম্মত শিক্ষা অর্জনে ব্যবস্থাপনা, জবাবদিহি অনুদান, অর্থ ব্যয়ের অনুদানে স্পষ্টকরন বিষয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়।
এছাড়াও ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, এসএমসি ও পিটিএ সভাপতিবৃন্দ। প্রশিক্ষণ প্রদান করেন জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রাম অফিসার সাঈদ আল হাসান, সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম,। সমন্বয় করেন মো. সারওয়ার জাহান খান।