- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় গর্ভন্যান্স প্রজেক্টের বার্ষিক কর্মপরিকল্পনা-২০১৬ অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বিষয়ক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনূর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, জেলা স্থানীয় সরকার বিভাগের ইউজেডজিপির ফ্যাসিলেটেটর মো. জিল্লুর রহমান।
দুপুরে ধনপুর আছমতআলী পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২২ ছাত্র ছাত্রীর মধ্যে বাই সাইকেল বিতরণ ও পরে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানসমূহে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুনূর রশিদ, ধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আপ্তাব উদ্দিন, কাটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেনজির আহমদ মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং   কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
এদিকে বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষে বাদ্যযন্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক ।

  • [১]