- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। রবিবার বিকালে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া অধিদপ্তরের ‘বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৬-১৭’ এর আওতায় মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম।
জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান     
শিক্ষক আহসান হাবিব। আরোও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ইয়াহিয়া, প্রশিক্ষক সাদ্দাম হোসেন ও জাহিদুল ইসলাম। আলোচনা সভার পর মাসব্যাপি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন ক্ষুদে ক্রিকেট শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়।

  • [১]