বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভায় গরু চুরি, বিদ্যুৎ বিভাগের গাফিলতির দরুন শিশুর মৃত্যু বরন সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফর উদ্দিন সভাপতিত্ব করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের পরিচালনায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিলন মিয়া ইউনিয়নের রাজনগর গ্রামের একটি শিশু বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় জন্য তিনি বিদ্যুৎ বিভাগের দায়িত্বে অবহেলা কে দায়ী করেন। তাছাড়া সলুকাবাদ ইউনিয়নের চলতি নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও বিআইডব্লিউটিএ নামে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করেন,উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি সহ বিভিন্ন চুরির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্বশীল হওয়ার ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল আরো জোরদার করার আহ্বান জানানো হয়।