- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মা ও শিশু সামাজিক সেবা বিষয়ক পরামর্শ সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ইউনিসেফ’র আয়োজনে মা ও শিশুর সামাজিক সেবা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের সহযোগিতা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। পরামর্শ সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকতার্ ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, ইউনিসেফের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টিভ ইম্মা ব্রিগাহাম, ইলিয়াস কল্পনা, চিপ অব এডুকেশন দিপা সংকর, সিলেটের চিপ অব ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা, সিলেট জোনাল হেলথ অফিসার ড. মির্জা ফাজলে এলাহী, সিলেটের কমিউকেশন এন্ড মনিটরিং অফিসার খন্দকার খালেদ, কনসালটেন্ট ড. খন্দকার তানভীর ইসলাম, জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টটর হিমাদ্রী প্রসাদ মিস্ত্রি, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকতার্ রুমান হাসান, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।

  • [১]