বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছ। সোমবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে এডভোকেসি সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনূর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. নাসরিন জামান, প্রধান আলোচক ছিলেন সিলেট ইসলামী ফাইন্ডেশনের সহকারি পরিচালক মাওলানা নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাও. ইদ্রিস আহমদ, সাদিকুর রহমান প্রমুখ। এডভোকেসি সভায় উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধান শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাগণ উপস্থিত ছিলেন। সভায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যায় কোরআন হাদিসের আলোকে দায়িত্ব ও করণীয় বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করা হয়।