বিশ্বম্ভরপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশ্বম্ভরপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ, দোয়া ও প্রার্থনা করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ পলাশ বাজারে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠানের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় বক্তব্য রাখেন, কৃষকলীগের আহবায়ক আবুল কালাম, যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, যুবলীগ সদস্য ফুরকান মিয়া, মুক্তিযোদ্ধা রমজান মিয়া, পলাশ ইউপি আ.লীগ নেতা আমানুল্লাহ আমান, নূরুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল হেলিম, শ্রমিকলীগ নেতা আজমান, লাল মিয়া,ফরিদ মিয়া, সাবাজ আলী প্রমুখ। এদিকে একই বিষয়ে উপজেলা আ.লীগের সভাপতি বেনজীর আহমেদ মানিকের উদ্যোগে আসামগাঁও জামে মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা কামনা করে মুসল্লিরা দোয়া- মোনাজাত করেন। অপর দিকে ফতেপুর রামকৃষ্ণ কথামৃত সংঘের উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে জগদিশ চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে ও ফতেপুর ইউপি আওয়ামী লীগের সম্পাদক প্রসূণ কান্তি দাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুধীন্দ্র চন্দ্র জোয়ারদার প্রমুখ।
সন্ধ্যায় বিশ্বম্ভরপুর শিব মন্দিরে প্রবীণ আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন গোস্বামীর তত্বাবধানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করে এক বিশেষ প্রার্থনা করা হয়। এতে অনেক ধর্মপ্রাণ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।