- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের বেতাগড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছের পরিবারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে  বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার          
মো. আপ্তাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. নুরু মিয়া, আব্দুস ছাত্তার, উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, আ.লীগ নেতা অলিমান তালুকদার, কৃষকলীগ নেতা মো. রুকন মিয়া, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন, সদস্য মামুদ আলী, মো. ফরিদ আলম, আব্দুস ছাত্তার, নুর হোসেন, কাজী জাহান, আ. হালিম, আল আমিন, পারভেজ আহমদ দুলাল, শেখ সাদী, সোহরাব হোসেন প্রমুখ।

  • [১]