- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আ. লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব আব্দুল কাদির, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী জন প্রতিনিধি, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সর্বস্থরের লোকজন।

  • [১]