বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্য বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশের পরিচালনায় বৃক্ষরোপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা জাপা নেতা হিফজুর রহমান, স্বপন পাল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুজিব বর্ষ উপলক্ষ্যে উপজেলায় ১০০টি বৃক্ষের চারা রোপন করা হবে।