বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে টিএমএসএস থেকে ইজিবাইক ঋণ গ্রহিতা আঃ হাই এর মৃত্যু হওয়ায় বীমা থাকার ফলে ঋণ নিয়ে গ্রহণ করা ইজবাইক গাড়ির ঋণ মওকুফ করে সঞ্চয়ের টাকা ফেরৎ সহ মালিকানা তার উত্তরাধিকারীকে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার বিকালে ধনপুর ইউনিয়ন পরিষদে ইজিবাইক গাড়ির মালিকানা ও সঞ্চয়ের টাকা হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনপুর ইউ/পি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার । এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস বিশ্বম্ভারপুর অঞ্চল সমন্বয়কারী মোঃ ফজলুর রহমান চিনাকান্দি ইউনিট ম্যানেজার মোঃ আউয়াল হোসেন, বিশ্বম্ভরপুর ইউনিট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান,
ধনপুর ইউপি সদস্য মিনারুল জ্জামান, মোঃ জসিম উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সংবাদ কর্মী ছামির আলী প্রমুখ।