বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্ট থেকে স্থানীয় লোকজন একটি মেছো বাঘের বাচ্চা আটক করেছে। বুধবার বিকালে সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট এলাকা থেকে ওই মেছো বাঘের বাচ্চাটিকে আটক করে লোকজন।
খবর পেয়ে বিশ্বম্ভরপুর এএসআই খাইরুল আটকৃত মেছো বাঘের বাচ্ছাটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে আসেন। পরে বন বিভাগের কাছে মেছো বাঘের বাচ্চাটি হস্তান্তর করা হয়।