- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মোটরযান ড্রাইভিং বিশেষ প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘নিরাপদ সড়ক চাই’ এর আয়োজনে মোটর ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭মাচ) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ সংস্থার আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ এই ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মোটরসাইকেল ড্রাইভারদের প্রশিক্ষণ প্রদান করেন সুনামগঞ্জ মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল।
সহযোগিতা করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার ছরোয়ার আলম, প্রেসক্লাবে সভাপতি স্বপন কৃমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য নুরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

  • [১]