- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে যক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যক্ষ্মা ও কুষ্ঠ রোগ বিষয়ে এক সচেতনতামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা ব্র্যাকের যৌথ সহযোগিতায় ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ। উপজেলা স্বাস্থ্য কর্মসূচীর ব্রাক ম্যানেজার পিনাকি সরকারের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বক্তব্য দেন, উপজেলা যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আশিকুর রহমান, পলাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান বুলবুল।

  • [১]