বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের সঞ্জু মিয়ার পুত্র মোজ্জামেল হক (২২) এর লাশ একটি ছড়ায় পেয়ে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভারত সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের পাশে দামালিয়া ছড়ায় স্থানীয় লোক জন মোজ্জামেল হকের মৃত লাশ দেখতে পেরে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, রাজাপাড়া দামালিয়া ছড়া থেকে মোজ্জামেল হকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। এ রিপোট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।’