- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেফতার ২

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মোজ্জামেল হকের লাশ উদ্ধারের পর দায়েরকৃত হত্যা মামলায় ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজাপাড়া গ্রামের মৃত সমশের আলী ওসমান  (৫০) ও একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে আনোয়ার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের সনজু মিয়ার পুত্র মোজ্জামেল হক (২২) এর লাশ পার্শ্ববতী ধামালিয়া ছড়ার পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মোজ্জামেল হকের পিতা সনজু মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে বিশ্বম্ভরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ রিপোট লেখা পর্যন্ত থানা পুলিশ হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
বিশ্বম্ভরপুর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, উক্ত মৃত্যু রহস্য উদঘাটনে ও আসামী গ্রেফতারে পুলিশের তৎপরতা রয়েছে।

  • [১]