- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে যুবলীগের ত্রাণ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। দুর্গতদের মধ্যে চিড়া, চিনি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর নোয়াহাটি, চান্দারগাঁও, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে দুর্গাপুর ধারারকান্দা, ব্রজনাথপুর গ্রামসহ আশপাশের  বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ৩৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
ত্রাণ সামগ্রী বিতরণকালে খায়রুল হুদা চপল বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন এবং ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন। বর্তমান আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক দুর্যোাগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সবধরনের সহযোগিতা করছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সাধ্যমত সহযোগিতা করার জন্য উপজেলা ও তৃণমূল যুবলীগ নেতাকর্মীদের আহবান জানান তিনি।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, লুৎফুর রহমান নাইম, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন, যুগ্ম আহবায়ক আব্দুল খালেদ তালুকদার,  হুমায়ুন কবির বাবলু ও সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সদস্য লোকমান হেকিম, ফোরকান আলী, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, রেজাউল করিম, তানভির আহমদ, আনোয়ার হোসেন খোকন প্রমুখ।

  • [১]