বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুুুুুুুুজিববর্ষ’ উপলক্ষে গাছের চারা রোপন ও বন্যা কবলিত সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা যুুবলীগের উদ্যোগে ও পলাশ ইউনিয়ন যুবলীগ শাখার সহযোগিতার আনুষ্ঠানিকভাবে মুজিব বর্ষের গাছের চারা রোপন করা হয় এবং সুবিধা বঞিত ২শত’ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ সোহেল আহমদ সোহেলের সার্বিক তত্বাবধানে ও পলাশ ইউনিয়ন যুবলীগ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মুতি সোহাগের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসের খোকন, ফুরকান মিয়া, যুবলীগ সাংগঠনিক সমম্পাদক রাজু আহমদ ও বাহার উদ্দিন খোকন সহ যুবলীগ নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।