বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা যুবজমিয়তের অভিষেক সভা বৃহস্পতিবার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাও. সেলিম আহমেদ পলাশীর সভাপতিত্বে ও আবুল ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়ত সভাপতি শায়েখ মাও. আব্দুল বছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়ত সেক্রেটারী মাও: আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাও. মোস্তাক আহমেদ, উপজেলা জমিয়ত সভাপতি মাও. আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব জমিয়তের সভাপতি মাও.আক্তারুজ্জামান, বিশেষ বক্তা ছিলেন উপজেলা জমিয়ত সহ-সভাপতি মাও. আবুল কাশেম, উপজেলা জমিয়ত সেক্রেটারী মাও.রফিক আহমেদ উলাশ নগরী, মাও. মুয়াফিকুল ইসলাম, মাও. গোলাম মর্তুজা, মাও. আমির হোসাইন, মাও.হাসসান আহমেদ, মাও. মকবুল হুসাইন, মুফতি জিয়াউল হক, হাফেজ নূর আহমদ, হাফেজ মিজানুর রহমান, হাফেজ যুবায়ের আহমেদ, মাও.সুলতান আহমেদ, আবুল কাশেম, মাও. আবু সুফিয়ান,হাফেজ আবু সুফিয়ান, মাও.আনোয়ার হোসাইন, মাও. ওলীউর রহমান,মাও. আব্দুল কাইয়ূম প্রমুখ।