বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যুব মহিলা লীগের উদ্যোগে বুধবার প্রেসক্লাবে উপজেলার প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক জান্নাত মরিয়ম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সম্পাদক দীলিপ কুমার বর্মন।
সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আ. আওয়াল, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, যুব মহিলা লীগ নেত্রী কল্পনা আক্তার, বিলকিছ বেগম, সামছুন্নাহার শীলা, শীলা রানী বর্মন, রীনা আক্তার, বিজনী আজাদ, সন্ধ্যা দাশ, অর্চনা রানী দেবী, জহুরা বেগম, ইভা খানম, মোমেনা বেগম, ফুলমালা, পারুল আক্তার, সিতারা আক্তার, রহিমুন, আনোয়ারা, গুলনাহার বেগম, মৌসুমী আক্তার, রুনা আক্তার। সভায় উপজেলার ৫টি ইউনিয়নে যুব মহিলা লীগের কমিটি গঠনসহ বঙ্গবন্ধুর আদর্শে সংগঠনের কর্মতৎপরতা জোরদার করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।