- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে রাস্তা নিয়ে বিরোধ- দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে মন্দিরের জমি নিয়ে দুই পক্ষে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১ জনকে সুনামগঞ্জ সদর এবং ২ জনকে বিশ্বম্ভরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার পলাশ ইউনিয়নের মাজেরগাঁওয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পলাশ ইউনিয়নের মাজেরগাঁওয়ের দুর্গা মন্দিরের পাশের রাস্তা নিয়ে রামেন্দ্র কুমার দাশ ও গ্রামের তাপস চন্দ্র দাসের মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। শুক্রবার দুপুর ১২ টায় এই বিরোধ মিমাংসা করে দেন এলাকার গণ্যমান্যরা।     
বেলা আড়াইটায় বাড়ি থেকে পলাশ বাজারে আসার পথে কাজল দাসের ভাই তপন দাশ, রঞ্জন দাশ, গণেশ দাশ, সুনীল দাশ’এর সঙ্গে কানু দাশ, সঞ্জয় দাশ, রামেন্দ্র কুমার দাশ, জয় দাশ, উচ্ছ্বাস দাশ, ঝিনুক দাশ এবং বাবলু দাশ’এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় কাজল দাশের পক্ষের তপন চন্দ্র দাশ, সুনীল দাশ, গণেশ দাশ ও রঞ্জন দাশ আহত হন। গুরুতর আহত তপন চন্দ্র দাশকে প্রথম বিশ্বম্ভরপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে এ ঘটনায় রামেন্দ্র কুমার দাশের পক্ষের সঞ্জয় কুমার দাশ ও বাবলু দাশসহ ৮ জন আহত হয়েছেন। সঞ্জয় ও বাবলুকে বিশ্বম্ভরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরোধ প্রসঙ্গে তাপস চন্দ্র দাশ বলেন,‘মন্দিরের পাশের রাস্তা নিয়ে স্থানীয় গণ্যমান্যরা যে সিদ্ধান্ত দিয়েছেন, তা মেনেছি, এরপরও আমাদের উপর রামেন্দ্র কুমার দাশের লোকজন হামলা করেছে।’
মন্দির কমিটির সহসম্পাদক রামেন্দ্র কুমার দাশ বললেন, ‘মন্দির কমিটির সঙ্গে বারবারই খারাপ আচরণ করছেন তাপস চন্দ্র দাসসহ তার আত্মীয়-স্বজন। শুক্রবারও খারাপ ব্যবহার করায় সংঘর্ষ বেধেছে এবং আমাদের পক্ষের ৮ জন আহত হয়েছে।’

  • [১]