বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে রেড ক্রিসেন্টের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের মেডিকেল টিম বন্যার্তদের চিকিৎসাসেবা প্রদান করে। চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসক ডাক্তার সাঈদ জাহাঙ্গীর। ঔষধ বিতরণে সহযোগিতা করেন পরীবানু।