- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে রোভার স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে রোভার স্কাউট ইউনিট সদস্যদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ‘পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে সুন্দর করে রেখে যাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোভার স্কাউট ইউনিট লিডার ও জেলা রোভার স্কাউট সহকারি কমিশনার শেখ এটিএম আজরফ কলেজের ১৫ জন রোভার স্কাউটদেরকে দীক্ষা দান করেন।
দীক্ষা অনুষ্ঠান উপলক্ষে কলেজ অধ্যক্ষ বিমলাংশু  
রায়’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
রোভার স্কাউট মুসফিকুল ইসলাম শোভনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রোভার স্কাউট ইউনিট লিডার কলেজের প্রভাষক শেখ এটিএম আজরফ প্রমুখ।

  • [১]