স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার রাতে বিশ^ম্ভরপুর উপজেলার ধনপুর কাইতকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের্^র মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কি এবং ৪০ বোতল ভারতীয় ম্যাকডুয়েলস হুইস্কি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃতরা হলেন, কাইতকোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (২০) এবং রাধাপাড়া গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে শামসুল ইসলাম (২১)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশ^ম্ভরপুর থানার মামলা দায়ের করা হয়েছে। কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।